বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের - The News Lion

বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের

 


দি নিউজ লায়নঃ পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি  দিলীপ ঘোষ, শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের হিজলি স্টেশনে পৌঁছে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস হয়ে গেছে অপরকে দোষারোপ করা। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কি করেছেন? কলকাতাকে বাঁচাতে পারছেন না। ঘাটাল, ময়না ইত্যাদি জায়গার অবস্থা আরও শোচনীয়। উত্তরবঙ্গে বন্যা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় শুধু  মালদা গিয়ে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে এসেছিলেন।


 কৃষক আন্দোলন নিয়ে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, পাশাপাশি তিনি বলেন কৃষক আন্দোলন ভুয়ো। সংগঠিত নয়। টাকা দিয়ে ভাড়া করে লোককে আনা হয়েছে। এদের শুধু মোদি বিরোধিতা করাই লক্ষ্য।


পাশাপাশি তিনি আরো বলেন, তিন বছর আগে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল তিনি গেলেন দুই দিনাজপুর, মালদা ভেসেছিল। উনি গেলেন জলের ওপরে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে চলে এলেন। এবারও ছবি তুলে চলে গেছেন। উনি ভেবেছেন আবার পরের বছর বন্যা হবে একই রকম ছবি উঠবে। সাধারণ মানুষের কোন পরিবর্তন হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা কেন্দ্র রাজ্য কে দিয়েছে সেগুলো গেল কোথায়। সব উনার ভাইদের পেটে চলে গেছে। কেউ কারো কাছে নাম চাইনি। কেন্দ্রের লোকের কাছে যথেষ্ট খোঁজ খবর আছে। তারা যদি কিছু মনে করেন, করবেন। দলের সংবিধান আছে। সেই সংবিধান অনুযায়ী আমি দলের সভাপতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.